নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের ধানমন্ডি শাখা স্থানান্তর

প্রকাশিত: অগাস্ট ২৬, ২০২১
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের ধানমন্ডি শাখা স্থানান্তর

গ্রাহকদেরকে আরো উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর ধানমন্ডি শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে স্থানান্তরিত নতুন ঠিকানায় (কসবা সেন্টার, হোল্ডিং নং-৫/২, সড়ক- ৪, মিরপুর রোড, ওয়ার্ড নং- ১৫, থানা- ধানমন্ডি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা- ঢাকা) ধানমন্ডি শাখায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. মোঃ নাহিদ হোসেন এবং ড. মোঃ আবদুল খালেক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, হাসান তানভীর, মোঃ আবুল কালাম আজাদ এবং নীরঞ্জন চন্দ্র দেবনাথ সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ি, ধানমন্ডি শাখার অপারেশন ম্যানেজার আফরোজা হক জলি, শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদেরকে নতুন ঠিকানায় যোগাযোগ এবং ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।

BASIC Bank Chatbot
BASIC Bank PLC. Chatbot