নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশিত: অগাস্ট ২৬, ২০২১
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

গ্রাহকদেরকে উন্নত ব্যাংকিং সেবা প্রদান এবং ব্যাংকের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন এবং ড. মোঃ আবদুল খালেক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, হাসান তানভীর, মোঃ আবুল কালাম আজাদ, নীরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিটি বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দীনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

BASIC Bank Chatbot
BASIC Bank PLC. Chatbot