নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের সাভার উপশাখা শুভ উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের সাভার উপশাখা শুভ উদ্বোধন

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার সাভারে উপশাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১২তম উপশাখা। সোমবার, ১১ অক্টোবর ২০২১ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখাটি শুভ উদ্বোধন করেন। 

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান এবং বেসিক ব্যাংকে নিযুক্ত পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মোঃ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানী সচিব  মোঃ হাসান ইমাম, সাভার শাখার ব্যবস্থাপক সাফি আহাম্মদ, উপশাখার ব্যবস্থাপক আদনান ইবনে সুলতান, স্থানীয় ব্যবসায়ি ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন। 
 

BASIC Bank Chatbot
BASIC Bank PLC. Chatbot