নিউজ ও ইভেন্ট

হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করলো বেসিক ব্যাংক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১
১ মিনিট পাঠ
হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করলো বেসিক ব্যাংক

করোনাকালীন সময়ে গ্রাহকদের জন্য ঘরে বসে নিরাপদ ব্যাংকিং সেবা উপভোগের সুযোগ করে দিতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড চালু করছে নতুন নতুন সেবাপন্য। এরমধ্যে সর্বশেষ সংযোজন হলো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকই সর্বপ্রথম এই সেবা চালু করলো। এই সেবার আওতায় বেসিক ব্যাংকের গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহন করতে পারছেন। সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভা শেষে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান নতুন এই সেবার বিষয়ে বিস্তারিত বর্ননা করেন। এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য – মোঃ সাহেব আলী মৃধা, মোঃ রাজীব পারভেজ, মোঃ রফিকুল ইসলাম এবং ড. নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ব্যাংকের গ্রাহকরা মোবাইলে +৮৮০১৭১৩২৫৭৪১৪ নম্বরটি যুক্ত করে হোয়াটসঅ্যাপে বার্তা প্রেরণ করে পৃথিবীর যেকোন স্থান থেকে চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এখন এর মাধ্যমে হিসাবের স্থিতি ও সর্বশেষ ০৫ (পাঁচ) টি লেনদেনের তথ্য জানা যাবে এবং ভবিষ্যতে আরো নিত্যনতুন সেবা যোগ হতে থাকবে। সেবাটি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের অর্থ ও তথ্য সম্পূর্ণরুপে নিরাপদ থাকবে।

BASIC Bank Chatbot
BASIC Bank PLC. Chatbot