নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের নতুন এমডি এবং সিইও মোঃ আনিসুর রহমান এর যোগদান

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২১
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের নতুন এমডি এবং সিইও মোঃ আনিসুর রহমান এর যোগদান

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে মোঃ আনিসুর রহমান বৃহস্পতিবার ০১ এপ্রিল ২০২১ তারিখে যোগদান করেছেন। আগামী ০৩ (তিন) বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। জনাব রহমান ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন।
সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে কৃতিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীতেও অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ - এর একজন ডিপ্লোমেড এসোসিয়েটস (ডিএআইবিবি)। শিক্ষাজীবনে জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

BASIC Bank Chatbot
BASIC Bank PLC. Chatbot