প্রকাশিত সেপ্টেম্বর ০৮, ২০২৬
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ও সহজ শর্তে চলতি মূলধন ঋণ সুবিধা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল (রিভলভিং) পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলে অংশগ্রহণ বিষয়ে বেসিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মোঃ মোফাজ্জেল এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ মমিনুল হকসহ এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।