নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকে নতুন তিন পরিচালকের যোগদান

প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, অভিজ্ঞ আইনজীবি মোঃ লু‌ৎফুর রহমান‌ এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকার মোঃ খায়রুল কবির মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৩৬-তম সভায় যোগদান করেন। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী পর্ষদের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। 

এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব এবং বর্তমানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ হাসান ইমাম উপস্থিত ছিলেন। 

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উল্লিখিত তিনজনকে পরিচালক হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে ০৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।