নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকের ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ মিনিট পাঠ
বেসিক ব্যাংকের ব্র্যান্ড বুক এর মোড়ক উন্মোচন

অংশীজনদের কাছে একটি শক্তিশালী, বিশ্বস্ত, আধুনিক ও গতিশীল ভিজ্যুয়াল পরিচিতি গড়ে তুলতে এবং যোগাযোগের ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করার লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি.’র  ‘ব্র্যান্ড বুক’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী কে সঙ্গে নিয়ে ব্র্যান্ড বুকটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য- সাবেক অতিরিক্ত সচিব এবং বর্তমানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকার এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোঃ হাসান ইমাম এবং মহাব্যবস্থাপক সাইদুর রহমান সোহেল এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয় যে, গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও অন্যান্য অংশীজনের কাছে বেসিক ব্যাংকের একটি অভিন্ন ও আধুনিক ভাবমূর্তি তুলে ধরাই ব্র্যান্ড বুক প্রণয়নের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ব্যাংকের প্রাতিষ্ঠানিক যোগাযোগে আরও সুসংহত ও পেশাদার উপস্থাপন নিশ্চিত হবে।
 

BASIC Bank Chatbot
BASIC Bank PLC. Chatbot